আমাদের আদ্ দ্বীন একাডেমির দ্বিতীয় ক্যাম্পাসের থ্রিডি ডিজাইন ভিডিও চিত্র

আদ্ দ্বীন একাডেমি সিলেট

নতুন ক্যাম্পাস ও ভবিষ্যৎ পরিকল্পনা

নতুন ক্যাম্পাস আপডেট

আসসালামুয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহ! সম্মানিত অভিভাবক ও শুভাকাঙ্ক্ষী ভাই ও বোনেরা।

আপনারা সবাই জানেন, দ্বীন ও ইসলামের মৌলিক শিক্ষার বহুমুখী আয়োজন নিয়ে পথ চলছে আপনাদের প্রিয় প্রতিষ্ঠান আদ্ দ্বীন একাডেমি সিলেট।

ছাত্র ছাত্রীদের ক্রমবর্ধমান বৃদ্ধির কারণে বর্তমান ক্যাম্পাসে অত্যন্ত কষ্ট করে কিন্ডারগার্টেন ও হিফজুল কোরআন বিভাগের ক্লাস নিতে হচ্ছে, তাই আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আদ্ দ্বীন একাডেমি সিলেট এর কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে, এবং হিফজুল কোরআন বিভাগের জন্য পূর্ণাঙ্গ হোস্টেল ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য আমাদের নতুন আরেকটি ক্যাম্পাসের উদ্বোধন করবো ইনশাআল্লাহ খুব শীঘ্রই!

ইতিমধ্যে ইঞ্জিনিয়ার কর্তৃক থ্রিডি ডিজাইনের আলোকে কাজ শুরু হয়েছে, ব্যানারে উল্লেখিত ডিজাইনের আলোকেই সুসজ্জিত হচ্ছে আমাদের নতুন ক্যাম্পাস। বাচ্চাদের জন্য সুন্দর খেলার মাঠ, ও আধুনিক মানসম্মত পরিবেশ তৈরি করার জন্য আমরা প্রতিনিয়ত পরিশ্রম করে যাচ্ছি। আপনাদের দোয়া এবং সর্বাত্মক সহযোগিতা কামনা করছি!

আল্লাহ তাআলা আমাদের সকল প্রচেষ্টা কবুল করেন, আমিন। ধন্যবাদান্তে, ইয়াহইয়া তালহা চৌধুরী। পরিচালক, আদ্ দ্বীন একাডেমি সিলেট।

আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা

  • এসএসসি পর্যন্ত পূর্ণাঙ্গ ইসলামিক স্কুল প্রতিষ্ঠা করা, যেখানে পড়াশোনা করে নির্দিষ্ট স্তর সমাপ্ত করে একজন শিক্ষার্থী রুট পরিবর্তন করে মাদ্রাসায় ভর্তি হতে পারবে ইনশাআল্লাহ।
  • শিশু শ্রেণী থেকেই মেয়েদের জন্য পৃথক ক্যাম্পাসে সম্পূর্ণ পর্দা সহকারে হিফজুল কোরআন ও পরিপূর্ণ মাদ্রাসার কার্যক্রম শুরু করা, যেখানে নির্দিষ্ট স্তর সমাপ্ত করে রুট পরিবর্তন করে স্কুলে ভর্তি হতে পারবে ইনশাআল্লাহ।
  • নিজস্ব জায়গায় স্থায়ী ক্যাম্পাস তৈরি করা।
  • শিক্ষার্থীদের যাতায়াতের জন্য পরিবহন ব্যবস্থা চালু করা।
آدین فاؤنڈیشن