আমাদের প্রতিশ্রুতি

দানের নীতিমালা

আমরা বিশ্বাস করি স্বচ্ছতা ও শরীয়াহসম্মত পদ্ধতিতে দান পরিচালনা করাই একমাত্র পথ।

হালাল ইনকাম দান

আমরা শুধুমাত্র হালাল উৎস থেকে আসা দান গ্রহণ করি। প্রতিটি দান শরীয়াহসম্মত উপায়ে অর্জিত অর্থ থেকে হতে হবে।

খাত উল্লেখ করে দান করুন

দান করার সময় অবশ্যই উল্লেখ করুন কোন খাতে ব্যয় করা হবে — যাকাত, সাদাকাহ, শিক্ষা, চিকিৎসা বা খাদ্য সহায়তা।

এক খাতের দান অন্য খাতে নয়

আপনার নির্দিষ্ট করা খাতেই আপনার দান ব্যয় হবে। কোনো অবস্থাতেই এক খাতের অর্থ অন্য খাতে ব্যয় করা হবে না।

প্রশাসনিক খরচ

সংস্থা পরিচালনার ন্যূনতম প্রশাসনিক খরচ সাধারণ সাদাকা ফান্ড থেকে নেওয়া হয় — নির্দিষ্ট খাতের দান থেকে নয়।

যাকাত ফান্ড থেকে কোনো রানিং কস্ট নেই

যাকাতের ফান্ড সম্পূর্ণরূপে যাকাতের নির্ধারিত খাতে ব্যয় হয়। এখান থেকে কোনো প্রশাসনিক খরচ কাটা হয় না।

আমাদের অঙ্গীকার

প্রতিটি দানকারীর আমানত রক্ষা করা আমাদের সর্বোচ্চ দায়িত্ব।

এখনই দান করুন
آدین فاؤنڈیشن